leadnewsসারা দেশ

রূপগঞ্জে আবারো অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারো নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কামশাইর বিল থেকে অর্ধগলিত এ লাশটি উদ্ধার করেছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় মেলেনি।

চনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মো. শফিউদ্দিন জানান, বিকালে কামশাইর বিলে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের (৩২) এক যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশটির পরনে সাদা চেক লুঙ্গি ও গায়ে ছাই কালারের হাফহাতা টি-শার্ট ছিল। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে হাটাবো থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।